ঢাকা জেলা ডিবি দক্ষিণের বিশেষ অভিযানে ১২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতা | ছবি: বাংলাদেশ যুগান্তর
ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ) মহরম আলী এবং এসআই (নিঃ) প্রদীপ চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০২টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসআই (নিরস্ত্র) মহরম আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৮/১০/২০২৬ খ্রিঃ ২২.৩০ ঘটিকায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন তেলঘাট সাকিনস্থ স্বাধীনতা টাওয়ার এর সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ রাসেল শেখ (৪২), পিতা-মৃত হাজী আনোয়ার শেখ, মাতা-রহিমা বেগম, সাং-কলমা, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ, বর্তমান সাং-রৌপনগর চরকালিগঞ্জ, ৩নং গলি ৪২ নং বাড়ি (নজরুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। পৃথক অপর একটি অভিযানে এসআই (নিরস্ত্র)/ প্রদীপ চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৮/১০/২০২৬ খ্রিঃ ২৩.৩০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের কদমপুর সাকিনস্থ মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ নাজির হোসেন (৩৬), পিতা-মৃত আঃ করিম, মাতা-সুফিয়া বেগম, সাং-চর গুলগুলিয়া, ১নং ওয়ার্ড, ইউপি-বাসাইল, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ‘কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ১। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৯৮, তারিখ-২৯/১০/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ২। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৯৯, তারিখ-২৯/১০/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।