প্রকাশ: ... | ... | ...

শিল্পের যন্ত্রপাতি আমদানিতে কমল প্রশাসনিক বাধা


সংযুক্ত ছবি

শিল্পের যন্ত্রপাতি আমদানিতে কমল প্রশাসনিক বাধা | ছবি: সংগৃহীত

রপ্তানিমুখী শিল্পে বিনিয়োগ ও উৎপাদন প্রক্রিয়া সহজ করতে ক্যাপিটাল মেশিনারি আমদানিতে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। এখন থেকে অনুমোদিত শিল্পপ্রতিষ্ঠানগুলো শিল্প স্থাপনের প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি আমদানি নিবন্ধন সনদ বা আইআরসি ছাড়াই আমদানি করতে পারবে। পাশাপাশি কারখানার উৎপাদন সচল রাখতে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের খুচরা যন্ত্রাংশ আমদানির সুযোগও রাখা হয়েছে। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য-১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সংশোধিত এসব বিধান জানানো হয়। আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯-এ একগুচ্ছ সংশোধনী এনে শিল্প খাতে এসব সুবিধা দেওয়া হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, অনুমোদিত শিল্পপ্রতিষ্ঠানগুলো শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় ক্যাপিটাল মেশিনারি আইআরসি ছাড়াই আমদানি করতে পারবে। এতে নতুন শিল্প স্থাপনের প্রাথমিক পর্যায়ে আমদানি প্রক্রিয়ার প্রশাসনিক বাধা কমবে বলে মনে করছে সরকার। আরও পড়ুন, ঢাকা - চট্টগ্রামে বাসের ভাড়া বেড়ে ২ টাকা ৭০ পয়সা নিউইয়র্কে তারেক রহমানকে স্বাগত জানাতে হেলাল খানের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের ঢল পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তি ষষ্ঠ থেকে ভর্তি পরীক্ষা রপ্তানিমুখী পোশাক খাতের কাঁচামাল আমদানিতেও শর্ত শিথিল করা হয়েছে। সিমলেস স্পোর্টসওয়্যার, উচ্চমূল্যের ফ্যাশন পণ্য ও ফাংশনাল পোশাক তৈরিতে ব্যবহৃত বিশেষ ধরনের কৃত্রিম তন্তুর কাপড় এখন আকার ও সাইজের বাধা ছাড়াই আমদানি করা যাবে। তবে এসব পণ্য আমদানিতে বিজিএমইএ অথবা বিকেএমইএর সুপারিশ নিতে হবে। এ ছাড়া বিশেষায়িত টেক্সটাইল ও হোসিয়ারি পণ্য রপ্তানির জন্য কাঁচামাল ও মোড়কসামগ্রী আমদানির বিধানও সহজ করা হয়েছে। বন্ড লাইসেন্সধারী শিল্পকারখানার লবণ আমদানিতেও কমেছে প্রশাসনিক ধাপ। সংশ্লিষ্ট পোষক কর্তৃপক্ষের সুপারিশ ছাড়াই কাস্টমস কর্তৃপক্ষ অনুমোদিত বার্ষিক প্রাপ্যতা ও প্রকৃত ব্যবহারের ভিত্তিতে আমদানির পরিমাণ নির্ধারণ করবে। পাশাপাশি বেসরকারি আমদানিকারকদের বীমাসংক্রান্ত কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও অনলাইনে করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, রপ্তানিমুখী শিল্পের চাহিদা বিবেচনায় আমদানি প্রক্রিয়া সহজ করতেই এসব সংশোধনী আনা হয়েছে।