প্রকাশ: ... | ... | ...

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার


সংযুক্ত ছবি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার | ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান সিকদার। বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত ২৯ জুন বাংলাদেশ ব্যাংক তাঁর নিয়োগের জন্য অনাপত্তিপত্র (এনওসি) প্রদান করে। এরও আগে, গত ২৩ জুন অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় আবেদুর রহমান সিকদারকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তিনি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের আগে আবেদুর রহমান সিকদার বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। ব্যাংকিং খাতে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং খাতে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।