প্রকাশ: ... | ... | ...

গাজী নজরুলের বাসায় মিলল আবেগঘন চিঠি


সংযুক্ত ছবি

গাজী নজরুলের বাসায় মিলল আবেগঘন চিঠি | ছবি: সংগৃহীত

এমপি গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া হাতে লেখা বেশ কিছু চিঠি ও নোটে উঠে এসেছে সম্পর্কের টানাপোড়েন ভালোবাসা বিশ্বাসভঙ্গ এবং গভীর মানসিক কষ্টের নানা কথা। উদ্ধার হওয়া এসব পাতার কোথাও রয়েছে ভালোবাসার অপূর্ণতার আক্ষেপ আবার কোথাও প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ। কোনো কোনো লেখায় নিজেকে দাবার গুটি মনে হওয়ার কষ্টের কথা বলা হয়েছে। পাশাপাশি রয়েছে পরাজয় মেনে নেওয়া এবং আত্মসম্মান ধরে রাখার প্রত্যয়। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে কালো কালিতে লেখা একটি পাতায় বলা হয়েছে—অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেও শেষ পর্যন্ত জয়ী হতে পারেননি তিনি। কারণ যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখেছেন যাকে নিজের সঙ্গী ভেবেছিলেন তিনিই ছিলেন বিপক্ষ দলের সেনাপতি। আরেকটি সাধারণ পাতায় লেখা হয়েছে ভালোবাসার অধিকার ও অপূর্ণতার কথা। সেখানে বলা হয়েছে অন্য একজনের স্বামীকে নিজের ভালোবাসার মানুষ হিসেবে বেছে নেওয়া ছিল ভুল। একই সঙ্গে লেখা হয়েছে ভালোবাসা কখনো ভাগ করে নেওয়ার বিষয় নয়—ভালোবাসা হয় সম্পূর্ণ না হয় অপূর্ণ। আরেকটি লেখায় সম্পর্ককে গেমসের সঙ্গে তুলনা করে বলা হয়েছে—বিশ্বাস করে বন্ধুত্বের খেলায় অংশ নেওয়া হলেও শেষ পর্যন্ত লেখক নিজেকেই সেই খেলায় দাবার একটি গুটি হিসেবে দেখেছেন। জাতীয় সংসদের প্যাডে লেখা আরেকটি পাতায় রয়েছে পরাজয়ের আক্ষেপ। সেখানে বলা হয়েছে বিশ্বাস করার কারণেই প্রতিপক্ষ তাকে ঠকিয়ে জিততে পেরেছে। একই লেখায় ভবিষ্যৎ পরিণতি নিয়ে একটি কঠোর সতর্কবার্তাও রয়েছে। লাল কালিতে লেখা সংক্ষিপ্ত আরেকটি বার্তায় আত্মসম্মানের বিষয়টি উঠে এসেছে। সেখানে বলা হয়েছে শুধু মায়ায় পড়ে বারবার নত হলেও তাকে যতটা সহজ বা সস্তা ভাবা হচ্ছে তিনি ততটা নন। এ ছাড়া উদ্ধার হওয়া কাগজপত্রের মধ্যে ১২ জুলাই ২০২৬ তারিখ লেখা একটি পাতায় ঘুমানোর আগে পালনীয় কয়েকটি ধর্মীয় আমলের তালিকাও রয়েছে। এতে কালেমা দুরুদ শরিফ আয়াতুল কুরসি বিভিন্ন দোয়া এবং ইস্তিগফারের কথা উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার হওয়া হাতে লেখা পাতাগুলোতে ভালোবাসা সম্পর্কের জটিলতা বিশ্বাসভঙ্গ আক্ষেপ এবং আত্মসম্মান রক্ষার নানা অনুভূতির প্রকাশ পাওয়া গেছে।