প্রকাশ: ... | ... | ...

বিশ্বব্যাংকের এমডি ও সিএফও হলেন ডেভিড ভায়ান্ট


সংযুক্ত ছবি

বিশ্বব্যাংকের এমডি ও সিএফও হলেন ডেভিড ভায়ান্ট | ছবি: সংগৃহীত

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে ডেভিড ভায়ান্টকে নিয়োগ দিয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানটি তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বব্যাংক জানিয়েছে, আর্থিক ব্যবস্থাপনায় ভায়ান্টের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে চায় তারা। বিশেষ করে টেকসই অর্থায়ন ও সম্পদ ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা বিশ্বব্যাংকের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর আগে ডেভিড ভায়ান্ট বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান বিএনপি পারিবাস অ্যাসেট ম্যানেজমেন্টে ফিন্যান্স, স্ট্র্যাটেজি অ্যান্ড পার্টিসিপেশন বিভাগের গ্লোবাল হেড এবং ফ্রান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া অ্যাকুইস ইউরোপ, আইডব্লিউসি এবং গ্যাম্বিটের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। জীববৈচিত্র্য সংরক্ষণে অর্থায়নের বিভিন্ন উদ্যোগেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ডেভিড ভায়ান্টের। বিশ্বব্যাংকের আর্থিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও টেকসই করতে তার এই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় প্রতিষ্ঠানটি।