সংবাদ শিরোনামঃ

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা ছবি: সংগৃহীত
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটিতে দফায় দফায় ড্রোন হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। হামলার লক্ষ্য ছিল গোলাবারুদ, রসদ ও জ্বালানি সংরক্ষণাগার। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক অভিযানের জবাব হিসেবে সর্বশেষ এই হামলা চালানো হয়েছে।

ইরানের দাবি অনুযায়ী, কুয়েতের আল দোহা সামরিক ঘাঁটির গোলাবারুদ ও রসদ সংরক্ষণাগার, আলি আল সালেম বিমানঘাঁটির জ্বালানি সংরক্ষণ ট্যাংক এবং ক্যাম্প আরিফজানের একটি গোলাবারুদ ডিপোকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েও ইরানের প্রতিরোধক্ষমতা অটুট রয়েছে এবং প্রয়োজন হলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তরাঞ্চলের আবদালি সীমান্ত ক্রসিং এলাকায় ড্রোন হামলায় কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই হামলার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের আশঙ্কা, পাল্টাপাল্টি সামরিক অভিযানের ফলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হতে পারে। এদিকে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়।

এলাকার খবর

সম্পর্কিত