প্রকাশ: ... | ... | ...

জীবন নিয়ে অনুশোচনা,পরকাল ও আল্লাহর ভয় আমার হৃদয়কে জাগ্রত করে দিয়েছেন দয়াময় রাব্বে কারিম


সংযুক্ত ছবি

জীবন নিয়ে অনুশোচনা,পরকাল ও আল্লাহর ভয় আমার হৃদয়কে জাগ্রত করে দিয়েছেন দয়াময় রাব্বে কারিম | ছবি: সংগৃহীত

মিডিয়া অঙ্গনে আলোচিত অভিনেতা হাসান মাহমুদ তার এই আমল পরিবর্তন কে আল্লাহর অশেষ রহমত এবং দয়া এবং তার প্রতি অনুগ্রহ বলে তার অভিব্যক্তি তুলে ধরে বলেন, একদিন শুটিংয়ের বিরতিতে ক্যামেরার প্রখর লাইটের সামনে দাঁড়িয়ে আমি ভাবছিলাম— "আজ হাজার হাজার মানুষ আমার অভিনয় দেখে হাততালি দিচ্ছে, কিন্তু কাল যদি আমার নিঃশ্বাস থেমে যায়, মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি এই বিনোদন দিয়ে কী জবাব দেবো?" বুকের ভেতর হঠাৎ এক গভীর অনুশোচনা আর আল্লাহর ভয় জেগে উঠল। আমি অনুধাবন করলাম, দুনিয়ার এই কৃত্রিম আলো আর ক্ষণস্থায়ী জনপ্রিয়তা আমাকে আসল গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে না। ঠিক তখনই আমার মনে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সেই অমূল্য কথাটি ভেসে উঠল: "তুমি আল্লাহ তাআলার ভয়ে যা কিছু ত্যাগ করবে, আল্লাহ তাআলা তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।" (মুসনাদে আহমাদ: ২০৭৩০, সহিহ) হাদিসের এই বাণীটি আমার মনে প্রচণ্ড সাহস জোগালো। অনেক ভেবেচিন্তে, ক্যারিয়ারের সুবর্ণ সময়েই আমি ক্যামেরা, অভিনয় আর গ্ল্যামারের জগতকে চিরতরে বিদায় জানানোর কঠিন সিদ্ধান্ত নিলাম। চারপাশের অনেকেই অবাক হলো, অনেকে বললো— "চলতি ক্যারিয়ার এভাবে কেউ ছেড়ে দেয়?" কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে আমি আমার সিদ্ধান্তে অবিচল রইলাম। আমি আমার চিন্তা ও প্রতিভাকে ভিন্ন পথে চালিত করলাম—ইসলামের সঠিক জ্ঞান অর্জনে আত্মনিয়োগ করলাম এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কীভাবে নৈতিক ও কল্যাণকর বার্তা মানুষের কাছে পৌঁছানো যায়, সেই চেষ্টা শুরু করলাম। আজ হয়তো ক্যামেরার ঝলকানি বা লক্ষ মানুষের সস্তা তালি আমার চারপাশে নেই, কিন্তু আমার অন্তরে রয়েছে এক পরম প্রশান্তি। সিজদায় মাথা নত করে আমি এখন প্রতিদিন অনুভব করি—সমগ্র সৃষ্টির প্রশংসার চেয়ে সৃষ্টিকর্তার একফোঁটা ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি, আর আল্লাহ সত্যিই আমাকে তার চেয়ে উত্তম কিছু দান করেছেন! অভিনেতা হাসান মাসুূদ ! সংগৃহীত ;