প্রকাশ: ... | ... | ...

কোপা ট্রফির মনোনয়ন পেলেন ইয়ামাল


সংযুক্ত ছবি

কোপা ট্রফির মনোনয়ন পেলেন ইয়ামাল | ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-২১ বছর বয়সী ফুটবলারদের দেওয়া মর্যাদাপূর্ণ কোপা ট্রফির এবারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। প্রত্যাশিতভাবেই সেরা দশে জায়গা করে নিয়েছেন গত দুই আসরের বিজয়ী লামিনে ইয়ামাল। স্পেনের বিশ্বকাপজয়ী দলের আরেক সদস্য ও বার্সেলোনার ডিফেন্ডার পাউ কুবার্সিও রয়েছেন তালিকায়। এছাড়া সম্প্রতি ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া ফরাসি তরুণ আইয়ুব বুয়াদ্দি, আইভরিকোস্টের ইয়ান দিওমান্দে, জার্মানির ইব্রাহিম মাজা এবং বোর্নমাউথের ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপিও আছেন সেরা দশে। গত দুই আসরের ধারাবাহিকতায় এবারও কোপা ট্রফি জয়ের দৌড়ে এগিয়ে আছেন ইয়ামাল। ১৯ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনা ও জাতীয় দলের হয়ে ৫৭ ম্যাচে করেছেন ২৫ গোল, সঙ্গে রয়েছে ২০টি অ্যাসিস্ট। জিতেছেন বিশ্বকাপ, স্প্যানিশ লিগ ও স্প্যানিশ সুপার কাপ। ইয়ামালের ক্লাব ও জাতীয় দলের সতীর্থ পাউ কুবারসিও ছিলেন স্পেনের বিশ্বকাপজয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ১৯ বছর বয়সী এই সেন্ট্রাল ব্যাক গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৬২ ম্যাচ। বিশ্বকাপের পাশাপাশি জিতেছেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। কোপা ট্রফির এবারের সেরা দশে রয়েছেন—আইয়ুব বুয়াদ্দি, করিম আলাইবেগোভিচ, ইয়ান দিওমান্দে, পাউ কুবারসি, লেনার্ট কার্ল, এলি জুনিয়র ক্রুপি, লামিনে ইয়ামাল, ইয়োহান মানজাম্বি, ইব্রাহিম মাজা ও ওয়ারেন জাইর-এমেরি। তালিকায় ইয়ামালের পাশাপাশি একাধিক উদীয়মান তারকা থাকায় এবারও কোপা ট্রফির লড়াই বেশ জমজমাট হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।