প্রকাশ: ... | ... | ...

আনোয়ারায় এনসিপি নেতাকে রামদা দিয়ে কুপিয়ে জখম


সংযুক্ত ছবি

আনোয়ারায় এনসিপি নেতাকে রামদা দিয়ে কুপিয়ে জখম | ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাতুরী চৌমহনী বাজারে এ ঘটনা ঘটে। আহত দেলওয়ার হোসেন জাতীয় নাগরিক পার্টির আনোয়ারা উপজেলা সদস্য এবং সাবেক যুগ্ম সমন্বয়কারী। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে দেলওয়ার হোসেনকে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে তার ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সহকর্মীরা। দেলওয়ারের সহকর্মী মো. জুলফিকার বলেন, দুর্বৃত্তরা কিছু বুঝে ওঠার আগেই তাকে কুপিয়ে পালিয়ে যায়। ঘাড়ের পেছনে বেশি জখম হয়েছে বলেও জানান তিনি। আরও পড়ুন, ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা বিয়ের পর ৫০ লাখ লিরার সোনা-নগদ নিয়ে নববধূ আটক সংসদে ব্যাংক রেজল্যুশন বিল পাসের সুপারিশ দক্ষিণ জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জোবাইরুল আলম মানিক অভিযোগ করেন, বিএনপির কিছু সন্ত্রাসী কোনো কারণ ছাড়াই দেলওয়ার হোসেনের ওপর হামলা চালিয়েছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তবে অভিযোগের বিষয়ে বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।