প্রকাশ: ... | ... | ...

অক্টোবরেও ডিজেল ১৩৫ টাকা পেট্রোল ১৬০ টাকা


সংযুক্ত ছবি

অক্টোবরেও ডিজেল ১৩৫ টাকা পেট্রোল ১৬০ টাকা | ছবি: সংগৃহীত

অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। সম্প্রতি নির্ধারণ করা জ্বালানি তেলের দাম আগামী মাসেও বহাল রাখার নির্দেশনা দিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ফলে অক্টোবর মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে জ্বালানি বিভাগ। সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় সরকার। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। তখন জ্বালানি বিভাগ জানিয়েছিল, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের লোকসান কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেল পাচারের ঝুঁকি এড়াতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনার ফলে অক্টোবর মাসে জ্বালানি তেলের দামে আর কোনো পরিবর্তন হচ্ছে না।