প্রকাশ: ... | ... | ...

আগামী বছর সরকারি চাকরিজীবীরা ছুটি পাবেন ২২ দিন


সংযুক্ত ছবি

আগামী বছর সরকারি চাকরিজীবীরা ছুটি পাবেন ২২ দিন | ছবি: সংগৃহীত

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। অনুমোদিত তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে। ফলে সাপ্তাহিক ছুটি বাদ দিলে সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটি পাবেন ২২ দিন। সোমবার, ২ নভেম্বর, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় দিবস এবং বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে আগামী বছর ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে চার দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। দুটি শুক্রবার ও দুটি শনিবার। এ ছাড়া বাংলা নববর্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। একটি শুক্রবার ও দুটি শনিবার। সব মিলিয়ে সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন—মোট ২৯ দিনের সরকারি ছুটির তালিকা অনুমোদন পেয়েছে মন্ত্রিসভায়। তবে এই ২৯ দিনের মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটি হিসেবে পাবেন ২২ দিন। ২০২৭ সালের সরকারি ছুটির এই তালিকার মাধ্যমে আগামী বছরের কর্মপরিকল্পনা, ভ্রমণ এবং ব্যক্তিগত ছুটির পরিকল্পনা করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।