এসআরবির কর্মকর্তা কর্মচারীদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ | ছবি: সংগৃহীত
জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবিতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মাসিক বিশেষ ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন হারে এই বিশেষ ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এ সংক্রান্ত গেজেট জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা। ১৭ সেপ্টেম্বর গেজেট জারি হলেও তা বুধবার ২৩ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে। গেজেট অনুযায়ী এসআরবির মহাপরিচালক মাসে ২৮ হাজার ৮০০ টাকা বিশেষ ভাতা পাবেন। অতিরিক্ত মহাপরিচালকের ভাতা ২৬ হাজার ৪০০ টাকা এবং পরিচালকের ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। উপপরিচালক নির্বাহী প্রকৌশলী ও সিস্টেম অ্যানালিস্ট পদে মাসিক বিশেষ ভাতা হবে ১৫ হাজার ৬০০ টাকা। সিনিয়র সহকারী পরিচালক নেট প্রশাসক ল অফিসার ও কম্পিউটার প্রোগ্রামার পাবেন ১২ হাজার টাকা। সহকারী পরিচালক আরএমও ভেটেরিনারি ডাক্তার বাজেট অফিসার হিসাবরক্ষণ কর্মকর্তা ও উপসহকারী পরিচালক পদে ভাতা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ২০০ টাকা। সার্জেন্ট এসআই ও উপসহকারী প্রকৌশলী পদে মাসিক বিশেষ ভাতা হবে ৭ হাজার ২০০ টাকা। ধর্মীয় শিক্ষক পাবেন ৬ হাজার ৬০০ টাকা। এএসআই ক্যাশিয়ার ও হিসাবরক্ষক পদে ভাতা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮০০ টাকা। নায়েক পদে ৩ হাজার ৮৮০ টাকা এবং অফিস সহকারী ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ৪ হাজার ২০০ টাকা বিশেষ ভাতা দেওয়া হবে। কনস্টেবল ও কুক কনস্টেবল পাবেন ৩ হাজার ৯৬০ টাকা। টেকনিশিয়ান মেস ওয়েটার বাবুর্চি ও মশালচি পদে ভাতা হবে ৩ হাজার ৮৪০ টাকা। এ ছাড়া এনসি ই লস্কর পরিচ্ছন্নতাকর্মী ওয়ার্ড বয় অফিস সহায়ক ডোম ও মালি পদে মাসিক বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬০০ টাকা। গেজেটে বলা হয়েছে নতুন হারে এই বিশেষ ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তার আগে অর্থাৎ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মরতরা অর্থ বিভাগের ২০১৫ সালের ১৮ অক্টোবরের সংশ্লিষ্ট স্মারক অনুযায়ী বিশেষ ভাতা পাবেন। এদিকে প্রেষণে নিয়োজিত কোনো কর্মচারী এসআরবির বিশেষ ভাতা গ্রহণ করলে তিনি নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত বিশেষ ভাতা ঝুঁকি ভাতা অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রতিরক্ষা সার্ভিস ভাতা পাবেন না। নতুন এই প্রজ্ঞাপনের ফলে এসআরবিতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা কর্মচারীদের বিশেষ ভাতার হার নির্দিষ্ট হলো।