প্রকাশ: ... | ... | ...

তিন শহর সফরে পাকিস্তান গেলেন স্পিকার হাফিজ উদ্দিন


সংযুক্ত ছবি

তিন শহর সফরে পাকিস্তান গেলেন স্পিকার হাফিজ উদ্দিন | ছবি: বাংলাদেশ যুগান্তর

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গুরুত্বপূর্ণ সরকারি সফরে ইসলামাবাদ পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সোমবার রাতে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে তিনি পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে বাংলাদেশের স্পিকার ও প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান। সফরকালে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত তার এ সফর চলবে। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে এ সফরে দুই দেশের সংসদীয় প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় পর্যায়ে যোগাযোগ জোরদার এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।