প্রকাশ: ... | ... | ...

নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে এরদোগানের দ্বিপক্ষীয় বৈঠক


সংযুক্ত ছবি

নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে এরদোগানের দ্বিপক্ষীয় বৈঠক | ছবি: সংগৃহীত

নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘ সদরদপ্তরের কাছে তুর্কি হাউসে দুই দেশের শীর্ষ নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং বহুমাত্রিক করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। অর্থনীতি বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনাও বৈঠকে গুরুত্ব পায়। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন তারেক রহমান ও এরদোগান। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়। বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা। বিশ্লেষকদের মতে, উচ্চপর্যায়ের এ বৈঠক দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করতে পারে।