প্রকাশ: ... | ... | ...

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিতে আবদুর রউফ


সংযুক্ত ছবি

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিতে আবদুর রউফ | ছবি: সংগৃহীত

মোহাম্মদ আবদুর রউফকে সেতু বিভাগের সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ২১ সেপ্টেম্বর এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী আবদুর রউফকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ নিয়োগের ক্ষেত্রে তার অবসরোত্তর ছুটি ও এর সঙ্গে সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত থাকবে। এ ছাড়া অন্য কোনো পেশা বা ব্যবসা কিংবা সরকারি আধা-সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। মোহাম্মদ আবদুর রউফ ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান। পরদিন ২৬ ফেব্রুয়ারি তিনি সেতু বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।