শিরোনাম

সম্প্রতি সৌদি আরবে বাংলাদেশি দুই নাগরিকের মৃত্যুদণ্ড ঘিরে তীব্র প্রতিক্রিয়া

কূটনৈতিক সুরক্ষা ও রিয়েল-টাইম ট্র্যাকিং সিস্টেম চালুর দাবি জানিয়ে আইনি নোটিশ

মোঃ মেজবাউদ্দিন আকন মোঃ মেজবাউদ্দিন আকন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সৌদি আরবে বাংলাদেশির ফাঁসি: কূটনৈতিক সুরক্ষা ও রিয়েল-টাইম ট্র্যাকিং সিস্টেম চালুর দাবি জানিয়ে আইনি নোটিশ ছবি: সংগৃহীত
সৌদি আরবে বাংলাদেশির ফাঁসি: কূটনৈতিক সুরক্ষা ও রিয়েল-টাইম ট্র্যাকিং সিস্টেম চালুর দাবি জানিয়ে আইনি নোটিশ ছবি: সংগৃহীত

প্রতিবেদক: মেজবাহ উদ্দিন আকন্দ 

সৌদি আরবে বিনা নোটিশে বা কনস্যুলার সহায়তা ছাড়াই বাংলাদেশি অভিবাসী কর্মী নজরুল ইসলাম (আব্দুল বাছির)-এর বিচার ও ফাঁসি কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে প্রবাসী শ্রমিকদের বাধ্যতামূলক কূটনৈতিক সুরক্ষা নিশ্চিত করা এবং রিয়েল-টাইম ট্র্যাকিং সিস্টেম চালুর দাবি জানিয়ে সংশ্লিষ্ট চার মন্ত্রণালয় ও সংস্থাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।  

ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল কালাম আজাদ এই নোটিশ পাঠান। নোটিশের প্রাপকরা হলেন—পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক।  

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৪ থেকে ১৬ অক্টোবর ২০২৬ তারিখের দৈনিক পত্রিকার সূত্রে জানা সৌদি আরবে নজরুল ইসলামসহ দুই বাংলাদেশির বিচার ও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অথচ দেশটির বাংলাদেশ দূতাবাস এই আটকের বিচার বা মৃত্যুদণ্ডের বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ছিল। কনস্যুলার সেবার এই চরম ব্যর্থতার কারণে অভিবাসী কর্মীরা আইনি সহায়তা ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে নোটিশে অভিযোগ করা হয়।  

প্রধান দাবি ও প্রস্তাবসমুহ:

সমন্বিত রিয়েল-টাইম ট্র্যাকিং সিস্টেম (IRCPTS):

সৌদি আরবের বিচারিক ও ডিজিটাল পোর্টালের সাথে দ্বিপক্ষীয় এপিআই (API) ইন্টিগ্রেশনের মাধ্যমে কর্মীদের ইকামা ও পাসপোর্টের আইনি স্ট্যাটাস পর্যবেক্ষণ করা।  

মোবাইল ও এসওএস (SOS) সুরক্ষা:

‘আমি প্রবাসী’ অ্যাপ বা কূটনৈতিক অ্যাপে জরুরি অ্যালার্ট এবং ডিজিটাল চেক-ইন ব্যবস্থা জোরদার করা।  

বিচার বিভাগীয় নজরদারি:

সৌদি আরবে রিয়াদ ও জেদ্দাস্থ লেবার উইংয়ের মাধ্যমে একটি আধুনিক সেন্ট্রাল জেল ও কোর্ট মনিটরিং পোর্টাল চালু করা এবং পরিবারের জন্য ট্র্যাকিং ড্যাশবোর্ড তৈরি করা।  

উচ্চপর্যায়ের তদন্তের দাবি:

নজরুল ইসলামের বিচার ও ফাঁসির বিষয়ে যোগাযোগের এই মারাত্মক ব্যবধান নিয়ে আনুষ্ঠানিক তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করা।  

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে এই কনস্যুলার সুরক্ষা প্রোটোকল বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে হাইকোর্ট বিভাগে রিট পিটিশনসহ কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।  

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL