জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত | ছবি: সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি এডভোকেট নিপুন রায় চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ উমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন মোল্লা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নাজিম উদ্দিন এবং কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাদ্দেদ আলী বাবু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল বারী। আলোচনা সভায় অতিথিরা নবাগত শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং নবীন ও জ্যেষ্ঠ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।