প্রকাশ: ... | ... | ...

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও সালাহউদ্দিন আহমেদের আশু আরোগ্য কামনায় ডেমরা থানা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও সালাহউদ্দিন আহমেদের আশু আরোগ্য কামনায় ডেমরা থানা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | ছবি: বাংলাদেশ যুগান্তর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং অবিভক্ত ঢাকা-৪ ও ৫ আসনের তিনবারের সাবেক সফল সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ডেমরা থানা বিএনপির উদ্যোগে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর ২০২৬ (রবিবার) বাদ মাগরিব ডেমরা থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন করা হয়। ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম-এর সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আনিসুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং নেতৃবৃন্দের সুস্থতা ও মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উক্ত মাহফিলে ডেমরা থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। থানা বিএনপির সাবেক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান খোকন ও মোঃ অহিদুল ইসলাম (অহিদ); সাবেক সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মোঃ মনির হোসেন খান, সাবেক সদস্য মোঃ ইসমাইল হোসেন (সাংবাদিক), মোঃ আহাদুল্লাহ, এবি পারভেজ, ওমর ফারুক ভুঁইয়া, রফিকুল ইসলাম ও মোঃ সুজন। এছাড়াও উপস্থিত ছিলেন সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া; ডেমরা থানা কৃষক দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম শ্যামল, ওলামা দলের আহ্বায়ক মোঃ আলাউদ্দিন প্রদীপ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, জিয়া মঞ্চের আহ্বায়ক গোলাম কিবরিয়া ও সদস্য সচিব মোঃ শাহজাহান, এবং ডেমরা থানা যুবদল নেতা মোঃ আহাম্মদ হোসেন। অনুষ্ঠানে বিএনপির স্থানীয় অন্যান্যের মধ্যে আরও অংশগ্রহণ করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সদস্য মোঃ জাকির হোসেন খান; ডেমরা থানা বিএনপি নেতা মোঃ সাইদুল ইসলাম, প্রফেসর শামীম গাজী ও আবদুল কাদীর। ওয়ার্ড ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ৬৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সহ-সভাপতি মোঃ আলমগীর মিয়া ও সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন; ৬৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাফেজ মাহবুব ও সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ মিয়া; ৬৮ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব গোলাম মোর্তজা বাবু; যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন ৬৮ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন; ৬৭ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব ইব্রাহিম বাবু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মহাসিন খানসহ ডেমরা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। মিলাদ মাহফিল শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার চিরশান্তি ও মাগফিরাত, জননেতা আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের দ্রুত শারীরিক আরোগ্য এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।