প্রকাশ: ... | ... | ...

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর কে ঘিরে শুভেচ্ছা জানিয়ে জাসাস USA'র বিশেষ সংগীত নির্মাণ করা হয়েছে


সংযুক্ত ছবি

তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে জাসাস ইউএসএর বিশেষ সংগীত | ছবি: সংগৃহীত

৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে স্বাগত জানিয়ে বিশেষ সংগীত প্রস্তুত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ইউএসএ। জাসাস নেতৃবৃন্দ জানিয়েছেন, সংগীতটি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা ও সমর্থনের প্রতীক হিসেবে নির্মাণ করা হয়েছে। তাদের দাবি, সংগীতটিতে বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য এবং জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটানো হয়েছে। সংগীতটির পরিকল্পনায় রয়েছেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হেলাল খান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন। আরও পড়ুন, নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে এরদোগানের দ্বিপক্ষীয় বৈঠক ব্রুনাই রাষ্ট্রদূতের সঙ্গে ছাত্রপক্ষের বৈঠক তিন ঘণ্টার বৈঠক ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কে নতুন আশা এ আয়োজন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. রহমান সায়েম এবং সদস্য সচিব জাহাঙ্গীর শহীদ সারওয়ার্দী। বিশেষ এই সংগীতের কথা লিখেছেন গীতিকার মিজানুর রহমান। এতে কণ্ঠ দিয়েছেন পিয়াল হাসান ও মৌসুমী ইকবাল। জাসাস ইউএসএর পক্ষ থেকে সংগীতটির সঙ্গে সম্পৃক্ত শিল্পী কলাকুশলী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, সংগীতটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাড়া ফেলবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতেও এটি ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।