প্রকাশ: ... | ... | ...

নতুন কর্মস্থলে হাসিখুশি মিথিলা


সংযুক্ত ছবি

নতুন কর্মস্থলে হাসিখুশি মিথিলা | ছবি: সংগৃহীত

দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন তিনি। প্রায় দুই দশক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে যুক্ত থাকার পর সম্প্রতি সেই চাকরি ছেড়ে নতুন কর্মজীবন শুরু করেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। নতুন কর্মস্থল, গবেষণার কাজ আর বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশ—সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে নতুন জীবন উপভোগ করছেন মিথিলা। পেশাগত জীবনের নতুন অধ্যায় শুরুর পর সেখানকার বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি কর্মস্থলে যাওয়ার পথের একটি ভিডিও প্রকাশ করেছেন মিথিলা। ভিডিওতে বেশ হাসিখুশি মেজাজে তাকে কর্মস্থলের উদ্দেশে যেতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কর্মস্থলে যাওয়ার পথে।’ এ ছাড়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্রতীক ‘আলমা মেটার’ নামের ব্রোঞ্জের নারী ভাস্কর্যের সামনেও ছবি তুলেছেন তিনি। ভাস্কর্যটির ভঙ্গির সঙ্গে মিল রেখে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হন মিথিলা। নতুন কর্মজীবনের ব্যস্ততার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও পরিবেশের সঙ্গেও পরিচিত হচ্ছেন তিনি। উল্লেখ্য, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন মিথিলা। নিউইয়র্কে অবস্থিত ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা প্রণয়ন ও মূল্যায়নের দায়িত্বে নেতৃত্ব দেবেন তিনি। অভিনয় ও উন্নয়নকর্মের অভিজ্ঞতার পর এবার গবেষণার জগতে নতুন দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন রাফিয়াত রশিদ মিথিলা।