প্রকাশ: ... | ... | ...

নববধূর সাজে বিয়ের খবর জানালেন মিষ্টি জান্নাত


সংযুক্ত ছবি

নববধূর সাজে বিয়ের খবর জানালেন মিষ্টি জান্নাত | ছবি: সংগৃহীত

ঢালিউডের অভিনেত্রী মিষ্টি জান্নাত বিয়ে করেছেন। সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেজে নববধূর সাজে তিনটি ছবি প্রকাশ করে বিয়ের খবর নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। পরে গণমাধ্যমের কাছেও বিষয়টি নিশ্চিত করেন তিনি। লাল লেহেঙ্গা ও ভারী গয়নায় নববধূর সাজে ছবি প্রকাশ করে মিষ্টি জান্নাত ক্যাপশনে লেখেন, ‘বিয়ে করলাম। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন সবাই। যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত।’ পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক কোনো মন্তব্য না করার জন্যও অনুসারীদের অনুরোধ করেছেন তিনি। তবে বিয়ের খবর প্রকাশের পর ভক্ত-অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মিষ্টি জান্নাত জানিয়েছেন, তার বিয়ে আরও আগেই সম্পন্ন হয়েছে। এতদিন বিষয়টি ব্যক্তিগত রাখতেই স্বামীর পরিচয় প্রকাশ করেননি তিনি। তার স্বামী একজন ব্যবসায়ী। তবে এখনো স্বামীর নাম বা বিস্তারিত পরিচয় জানাননি অভিনেত্রী। উপযুক্ত সময়ে স্বামীর নাম ও পরিচয় প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি। ২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর ‘চিনি বিবি’, ‘আমি নেতা হবো’, ‘তুই আমার’ ও ‘তুই আমার রানি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও বিভিন্ন মন্তব্যের কারণে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন মিষ্টি জান্নাত। এবার নিজের বিয়ের খবর প্রকাশ করে ফের আলোচনায় এই অভিনেত্রী।