প্রকাশ: ... | ... | ...

মেম্বার পদপ্রার্থী জাহাঙ্গীরের ব্যানার বিকৃত ও ছবি কাটায় উত্তেজনা: তীব্র নিন্দা ও প্রতিবাদ


সংযুক্ত ছবি

মেম্বার পদপ্রার্থী জাহাঙ্গীরের ব্যানার বিকৃত ও ছবি কাটায় উত্তেজনা:তীব্র নিন্দা ও প্রতিবাদ | ছবি: বাংলাদেশ যুগান্তর

​দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী এবং জাতীয়তাবাদী বিএনপির জিয়া মঞ্চের দক্ষিণ কেরানীগঞ্জ থানার আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার নির্বাচনী ব্যানার বিকৃত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিঘীরপাড় লোহার ব্রিজ ও মন্দির সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা তার ব্যানার থেকে নিজের ও দলের শীর্ষ নেতৃত্বের ছবি কেটে ফেলে জঘন্য আচরণ করে। ​স্থানীয় সূত্রে জানা যায়, শুভাঢ্যা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার পক্ষে দিঘীরপাড় লোহার ব্রিজের সংলগ্ন এবং দিঘীরপাড় মন্দিরের সাথে বেশ কিছু ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছিল। রাজনৈতিক শত্রুতার জের ধরে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা রাতের আঁধারে ওই ব্যানারগুলোর ছবি অংশবিশেষ কেটে ও বিকৃত করে ফেলে। বিশেষ করে ব্যানারে থাকা বিএনপি নেতা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ছবিগুলো সুকৌশলে কেটে ফেলা হয়। ​ ​এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় সচেতন জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই ঘটনার কঠোর সমালোচনা করেন। ​ মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, "জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল এ ধরনের কাপুরুষোচিত কাজ করেছে। এসব তুচ্ছ ঘটনা ঘটিয়ে আমার জনপ্রিয়তা ও সাধারণ মানুষের ভালোবাসাকে ঠেকানো যাবে না।" স্থানীয় এলাকাবাসী এই জঘন্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, যারা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে এমন নোংরা আচরণ করতে পারে, তারা কখনোই জনগণের কল্যাণ করতে পারে না। এলাকাবাসী অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।