প্রকাশ: ... | ... | ...

জিয়া-খালেদা জিয়ার মাজারে ফুল দিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন


সংযুক্ত ছবি

জিয়া-খালেদা জিয়ার মাজারে ফুল দিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন | ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পুষ্পস্তবক অর্পণের পর জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন জহির উদ্দিন স্বপন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি জহির উদ্দিন স্বপনের নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার আহ্বায়ক, সদস্যসচিব, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার পর জহির উদ্দিন স্বপনের এ শ্রদ্ধা নিবেদনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি দেখা যায়। এ সময় দলের নেতাকর্মীরা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।