প্রকাশ: ... | ... | ...

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল


সংযুক্ত ছবি

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল | ছবি: সংগৃহীত

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এমপি। দলের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলোর প্রেক্ষিতে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামায়াত আরও জানিয়েছে, দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে, যাতে প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা যায়। আরও পড়ুন, ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলন ও সরবরাহ: ৪ বাল্কহেডে ২ লাখ টাকা জরিমানা ঝালকাঠি পৌরসভায় বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্ক উন্নয়নে নাগরিক সংলাপ দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপরই দলীয় তদন্ত শুরু করে জামায়াতে ইসলামী। এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, দলীয় সিদ্ধান্তের আনুষ্ঠানিক নোটিশ পাওয়ার পর সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।