হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম | ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্ত্রী আবদুল মঈন খানের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রতিমন্ত্রীকে মঈন খানের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এ সময় মন্ত্রীর স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকার উপস্থিত ছিলেন। এর আগে শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত জটিলতা দেখা দেওয়ায় গত বুধবার রাতে আবদুল মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।