মুহাম্মদ রাজ (মহাপরিচালক)Team HCSB | ছবি: বাংলাদেশ যুগান্তর
দেশে-বিদেশে ও আন্তর্জাতিক অঙ্গনে আর্তমানবতার কল্যাণে কাজ করা একজন গনমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী ও সমাজসেবক "হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশে"র মহাপরিচালক মুহাম্মদ রাজ দৈনিক বাংলাদেশ যুগান্তর এর নিকট একান্ত সাক্ষাৎকারে বলেন যে, আলহামদুলিল্লাহ, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর এক বছরেরও বেশি সময় পার করছি। এই সময়ে সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও পূর্ণ জবাবদিহিতার সঙ্গে মানুষের আমানত মানুষের কাছেই পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে, চলতি বছরের অডিটে আমার ব্যক্তিগত যোগাযোগ, শুভাকাঙ্ক্ষী ও প্রিয় মানুষদের মাধ্যমে সংগৃহীত আমার একার মাধ্যমে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকার (+) সহযোগিতা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের অডিট রিপোর্টের অন্তর্ভুক্ত হবে, ইনশাআল্লাহ। এই অডিট কার্যক্রমে গত ২ বছর ধরে যুক্ত রয়েছেন Abdullah Tarique Chartered Accountants (ATCA)-এর অভিজ্ঞ পেশাজীবীরা। ফার্মটির নেতৃত্বে রয়েছেন Md. Tarique Abdullah FCA, যিনি একজন Fellow Chartered Accountant। পেশাদার অডিট, হিসাবরক্ষণ ও আর্থিক পরামর্শের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তাঁদের অভিজ্ঞতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছর ২০২৫-২৬ ও তিনি সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। আমার জন্য সবচেয়ে স্বস্তি ও আনন্দের বিষয় হলো মহাপরিচালক হিসেবে দায়িত্বকালীন ১ জুন ২০২৫ থেকে ১ আগস্ট ২০২৬ পর্যন্ত আমার ব্যক্তিগত বিকাশ, নগদ ও ব্যাংক হিসাবের আয়-ব্যয়ের প্রয়োজনীয় কাগজপত্র ও বিস্তারিত হিসাব আমার আইনজীবী বাংলাদেশ সুপ্রীম কোর্টের অন্যতম আইজীবী জনাব এম এ বি এম খায়রুল ইসলাম (লিটন) এম কম, এল-এল, এম অ্যাডভোকেট, আজীবন সদস্য : ঢাকা আইনজীবী সমিতি, ঢাকা এর লিখিত প্রত্যয়ন সহ সম্পূর্ন ভাউচারের মাধ্যমে সংশ্লিষ্ট কমিটির দায়িত্বশীল, অর্থ ডিপার্টমেন্ট ও সভাপতি মহোদয়ের কাছে উপস্থাপন করা হয়েছে!!!! যদিও আমার ব্যক্তিগত বিকাশ কিংবা ব্যাংক হিসাবের সব তথ্য এভাবে উপস্থাপন করা বাধ্যতামূলক ছিল না, তবুও একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমি স্বেচ্ছায় সম্পূর্ণ হিসাব প্রদান করেছি। কারণ আমার বিশ্বাস মানুষের আমানতের সঙ্গে যুক্ত দায়িত্বে শুধু আইনি বাধ্যবাধকতা পূরণ করাই যথেষ্ট নয়; আস্থা, সততা ও জবাবদিহিতার জায়গাটিও সর্বোচ্চভাবে নিশ্চিত করা প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আমার বৈধ আয় ও আর্থিক কার্যক্রমের বিপরীতে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আমি নিয়মিতভাবে সরকারকে আয়কর প্রদান করে আসছি। এ বছরও আমার ইনকাম ট্যাক্সের দায়িত্বে থাকা আইনজীবী অথবা Excellence Firm এর মাধ্যমে প্রতিবছরের মত যথাযথভাবে কর প্রদান করা হবে, ইনশাআল্লাহ। হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ও আইনি কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে Excellence Firm। প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম, নীতিমালা, আইনি ধারা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ ও পর্যালোচনায় তাঁদের সহযোগিতা রয়েছে। হাফেজ্জীর কার্যক্রমকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাখতে বছরে দুইবার পূর্ণাঙ্গ কার্যক্রম ও হিসাবের রিপোর্ট প্রস্তুত ও প্রকাশের ধারাবাহিকতাও আমরা বজায় রাখতে চাই, ইনশাআল্লাহ। আমাদের আইনি ও প্রাতিষ্ঠানিক পথচলায় যাঁদের অবদান বিশেষভাবে স্মরণীয়, তাঁদের মধ্যে অন্যতম আমাদের সম্মানিত উপদেষ্টা, সুপ্রিম কোর্টের অন্যতম সিনিয়র আইনজীবী জনাব মোসাদ্দিক স্যার। তাঁর দিকনির্দেশনা, আন্তরিক ভালোবাসা এবং শত ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য সময় বের করে সহযোগিতা করার বিষয়টি সত্যিই ভোলার নয়। একইভাবে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের আইনি পরামর্শদাতা, সুপ্রিম কোর্টের অন্যতম আইনজীবী জনাব নাজমুল সাদাত স্যার-এর প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্যারের ভালোবাসা, দায়িত্ববোধ এবং অক্লান্ত পরিশ্রম আমাদের প্রাতিষ্ঠানিক ও আইনি কাজকে আরও শক্তিশালী করে আজ দুর্বার গতিতে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের আইনি কার্যক্রমে আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই অ্যাডভোকেট সাইফুল স্যার ও ব্যারিস্টার আদিল স্যারকে। তাঁদের পেশাগত দিকনির্দেশনা, সময় ও সহযোগিতা আমাদের কাজকে আরও নিয়মতান্ত্রিক, স্বচ্ছ ও আইনি কাঠামোর মধ্যে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে হাফেজ্জীর এই পথচলায় অবদান শুধু আমার মাধ্যমে আসা ১ কোটি ২০ লক্ষ টাকার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমার সামাজিক যোগাযোগমাধ্যমের প্রায় ২০ লাখ মানুষের পরিবার, সেই সঙ্গে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অসংখ্য দ্বীনদরদি ও মানবিক ভাই নিয়মিতভাবে হাফেজ্জীর সেবামূলক কার্যক্রমে পাশে দাঁড়িয়েছেন। তাঁদের ভালোবাসা, বিশ্বাস ও সহযোগিতাই আমাদের এই পথচলার অন্যতম বড় শক্তি। পরিশেষে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সম্মানিত সভাপতি, দেশের শীর্ষস্থানীয় আলেম মাওলানা মাহফুজুল হক সাহেবকে। তাঁর দোয়া, অভিভাবকত্ব, দিকনির্দেশনা ও আস্থা আমাদের জন্য বড় শক্তি। একই সঙ্গে আমাদের ল ফার্ম, Excellence Firm, আমার ব্যক্তিগত আইনজীবী, আমার ইনকাম ট্যাক্স লয়ার, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের আইন বিভাগের সকল উপদেষ্টা, মুরুব্বি ও সম্মানিত উপদেষ্টাগণকে দিল থেকে ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের ভালোবাসা, সময়, পরামর্শ ও সহযোগিতা ছাড়া এ পথচলা এত সুন্দর ও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়া সম্ভব হতো না। আপনাদের সবার কাছে আমার জন্য বেশি বেশি দোয়া চাই—আল্লাহ তাআলা যেন আমার নিয়তকে বিশুদ্ধ রাখেন, ইখলাস, সততা, আমানতদারি ও পূর্ণ জবাবদিহিতার সঙ্গে মানুষের খেদমত করে যাওয়ার তাওফিক দান করেন। আর আপনাদের প্রতি আন্তরিক আহ্বান হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সঙ্গে আরও বেশি বেশি যুক্ত থাকুন। মানুষের কল্যাণের এই যাত্রায় দোয়া, পরামর্শ, ভালোবাসা ও সহযোগিতায় আমাদের পাশে থাকুন। আল্লাহ তাআলা হাফেজ্জীর প্রতিটি কাজ কবুল করুন এবং যারা অর্থ, শ্রম, সময়, মেধা, পরামর্শ ও দোয়ার মাধ্যমে পাশে আছেন—তাঁদের সবাইকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আমিন। মুহাম্মদ রাজ (মহাপরিচালক ) Hafezzi Charitable Society Of Bangladesh