প্রকাশ: ... | ... | ...

কেরানীগঞ্জে রাতের বিচ্ছিন্ন ঘটনার পর দিনের পরিস্থিতি স্বাভাবিক, সচল জনজীবন


সংযুক্ত ছবি

কেরানীগঞ্জে রাতের বিচ্ছিন্ন ঘটনার পর দিনের পরিস্থিতি স্বাভাবিক, সচল জনজীবন | ছবি: বাংলাদেশ যুগান্তর

​গত রাতে ঢাকার কেরানীগঞ্জে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেলেও ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার দিনের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। উপজেলার কোথাও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো তৎপরতা দেখা যায়নি এবং জনজীবন স্বাভাবিকভাবেই চলছে। ​স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার প্রধান ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। ​সকাল থেকে উপজেলার আগানগর, কালীগঞ্জ, চুনকুটিয়া, কদমতলী ও জিনজিরাসহ বিভিন্ন এলাকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান যথাসময়ে খুলেছে। সড়কে গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের চলাচল রয়েছে স্বাভাবিক। সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করছেন। ​দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, রাতের ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।