প্রকাশ: ... | ... | ...

নতুন পারগেন্ডারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড: মেম্বার পদপ্রার্থী ১৭


সংযুক্ত ছবি

নতুন পারগেন্ডারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড: মেম্বার পদপ্রার্থী ১৭ | ছবি: বাংলাদেশ যুগান্তর

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন পারগেন্ডারিয়া ইউনিয়নভুক্ত (সাবেক শুভ্যাঢ্যা ইউনিয়ন) ৪নং ওয়ার্ড, খেজুরবাগের স্থানীয় রাজনীতি ও জনপরিসরে প্রচার-প্রচারণা জমে উঠেছে। এলাকার সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের নজর কাড়ছেন উদীয়মান তরুণ সমাজসেবক ও সদস্য (মেম্বার) পদপ্রার্থী মোঃ ফারুক হোসেন। এলাকার বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, সৎ, বিনয়ী ও জনবান্ধব ব্যক্তিত্বের কারণে স্থানীয় ভোটারদের মাঝে তার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এলাকার সার্বিক উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে তিনি এবার নির্বাচনে অংশগ্রহণ করছেন। ​গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে এক গণসংযোগকালে প্রার্থী মোঃ ফারুক হোসেন ভোটারদের উদ্দেশ্যে বলেন, "নির্বাচিত হলে খেজুরবাগ ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি সচেষ্ট থাকব। এলাকার সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও জনগণের সেবক হিসেবে সেবা অব্যাহত রাখতে চাই। আমি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও মূল্যবান রায় প্রত্যাশা করছি।" ​স্থানীয় সচেতন মহলের মতে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটাররা যোগ্য এবং কর্মঠ নেতৃত্বকেই বেছে নেবেন। বর্তমানে প্রার্থী ও তার সমর্থকদের প্রচারণায় মুখর রয়েছে পুরো ওয়ার্ডের অলিগলি।