প্রকাশ: ... | ... | ...

পাবনা-চাঁপাইনবাবগঞ্জ বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক


সংযুক্ত ছবি

পাবনা-চাঁপাইনবাবগঞ্জ বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক | ছবি: সংগৃহীত

তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় সূত্র জানায়, বিএনপিকে তৃণমূল থেকে আরও শক্তিশালী করার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবেই এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেন। এ সময় দুই জেলার সাংগঠনিক পরিস্থিতি, দলের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কাঠামো আরও কার্যকর করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয় বলে দলীয় সূত্র জানিয়েছে। বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বিভিন্ন জেলা ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে এ ধরনের বৈঠক করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ দুই জেলা পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের নেতাদের সঙ্গে বৈঠক করলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দুই জেলার বর্তমান সাংগঠনিক অবস্থা পর্যালোচনার পাশাপাশি সামনে দলের জন্য কী ধরনের কর্মপরিকল্পনা নেওয়া হবে, সে বিষয়েও আলোচনা হয়েছে। দলীয় নেতারা আশা করছেন, এসব সাংগঠনিক বৈঠকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।