প্রকাশ: ... | ... | ...

ফেনী মেডিনোভা হাসপাতালের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত


সংযুক্ত ছবি

ফেনী মেডিনোভা হাসপাতালের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত | ছবি: বাংলাদেশ যুগান্তর

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফেনী মেডিনোভা হাসপাতালের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা কর্মসূচি পালিত হয়েছে। ১৪ নভেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে হাসপাতাল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, রোগ প্রতিরোধ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। এ বছরের সচেতনতামূলক কর্মসূচির মূল বার্তা ছিল— “ডায়াবেটিস হলে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই।” কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফেনী মেডিনোভা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা শহিদুল্লাহ ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, মার্কেটিং ডিরেক্টর মিজানুর রহমান রাজু, পরিচালক মাস্টার রফিকুল ইসলামসহ হাসপাতালের অন্যান্য পরিচালক, কর্মকর্তা-কর্মচারী ও নার্সিং স্টাফরা। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও সচেতন জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিসকে অবহেলা না করে প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং নিয়মিত চিকিৎসার আওতায় থাকার আহ্বান জানানো হয়। সচেতনতাই পারে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে, সুস্থ রাখতে পারে আগামীর জীবন।