প্রকাশ: ... | ... | ...

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ


সংযুক্ত ছবি

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ | ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাত ৯টার পর বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার পর বাসস্ট্যান্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক তদন্ত জুলুস খান জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় এর আগেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে বাসস্ট্যান্ড এলাকায় এবং শহরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের প্রধান ফটকের সামনে একাধিকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।