প্রকাশ: ... | ... | ...

রাজধানী ঢাকায় SK Social Foundation এর উদ্যোগে রিক্সা বিতরণ করেন শামছুল আলম সুমন


সংযুক্ত ছবি

রাজধানী ঢাকায় SK Social Foundation এর উদ্যোগে রিক্সা বিতরণ করেন শামছুল আলম সুমন | ছবি: বাংলাদেশ যুগান্তর

ইশতিয়াক মু.আল আমিন: শ্রমজীবী বাবুল মিয়াকে এসকে সোশ্যাল ফাউন্ডেশন এর উদ্যোগে একটি অটোরিকশা প্রদান করা হয়। বাবুল মিয়ার কর্মসংস্থানের সৃষ্টি ও পরিবারের সচ্ছলতা ফেরাতে তার হাতে গাড়ির চাবি বুঝিয়ে দেওয়া হয়। চাবি হাতে পেয়ে জনাব বাবুল মিয়া খুশিতে আপ্লুত হয়ে বলেন, এই অটোরিক্সার মাধ্যমে আয় করে পরিবার চালানোর পাশাপাশি স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ও সারিনা আলম কনস্ট্রাকশনের চেয়ারম্যান ও সিইও জনাব শামছুল আলম সুমন, আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রকল্প পরিচাল জনাব সুলতান আহমেদ পাটোয়ারী। জনাব শামছুল আলম সুমন বলেন, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব । অটোরিকশা প্রদানের মূল উদ্দেশ্য হলো তাকে একটি স্থায়ী আয়ের পথ তৈরি করে দেওয়া। উল্লেখ্য যে, এসকে সোশ্যাল ফাউন্ডেশন পিছিয়ে পড়া নারীদের বিভিন্ন সহযোগিতা ও মেধাবী, অসহায় নারী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওযাসহ বিভিন্ন সামাজিক কর্মখণ্ড পরিচালনা করে আসছে ।