সান্তাহারে সেরাদেশ ডটকমের প্রধান কার্যালয় উদ্বোধন করলেন ইমদাদুল হক মিলন | ছবি: সংগৃহীত
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অনলাইন নিউজ পোর্টাল সেরাদেশ ডটকমের প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দেশের বিশিষ্ট কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন। মঙ্গলবার ২০ অক্টোবর দুপুর ২টায় সান্তাহার-নওগাঁ প্রধান সড়কের আলতা প্যালেসের দ্বিতীয় তলায় সেরাদেশ ডটকমের প্রধান কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, সেরাদেশের সম্পাদকমণ্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, বসুন্ধরা শুভসংঘের সভাপতি শামীম আল মামুন এবং দৈনিক করতোয়ার সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু উপস্থিত ছিলেন। এ ছাড়া সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, আজকের পত্রিকার প্রতিনিধি সাগর খান, দিনকালের প্রতিনিধি হেদায়েতুল ইসলাম উজ্জ্বল, মানবজমিনের ফিরোজ হোসেন, মুক্তখবরের হেদায়েতুল নয়ন, সেরাদেশের বার্তা সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু এবং সহসম্পাদক অধ্যক্ষ ছায়ফুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম সোহাগ, বদলগাছী প্রতিনিধি রানা হামিদ, জাতীয় পার্টির নেতা আব্দুল লতিফ, ডেন্টিস্ট আমিনুল ইসলাম সুমন ও আহসান হাবীব তুহিনসহ অনেকে। বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের আগমন এবং তাঁর হাতে সেরাদেশ ডটকমের প্রধান কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে সাংবাদিক ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত অতিথিরা নতুন কার্যালয়ের উদ্বোধনকে ঘিরে আনন্দ প্রকাশ করেন।