| ছবি: বাংলাদেশ যুগান্তর
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার দত্তরাইল এলাকার ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের বিপরীতে মুন্না মিয়ার দোকানের সামনে থেকে এস আই ওসমানের বিশেষ তৎপরতায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রামের মাতাব মিয়ার পুত্র কয়েছ আহমদ (৩০), দত্তরাইল এলাকার মকসু মিয়ার পুত্র মুন্না আহমদ (৩৩) ও গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল কাদের জিলানী (২৭)। পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় এসআই উসমান গণির নেতৃত্বে এএসআই ছায়েদুর রহমান ও সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. ছবেদ আলী বলেন – এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে।