প্রকাশ: ... | ... | ...

হালিশহরে উন্নয়নকাজ পরিদর্শনে আমির খসরু


সংযুক্ত ছবি

হালিশহরে উন্নয়নকাজ পরিদর্শনে আমির খসরু | ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের উত্তর মধ্যম হালিশহর এলাকায় মসজিদ ও কবরস্থানসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার ২১ অক্টোবর বিকেলে নগরের ৩৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব উন্নয়নকাজ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্পগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এলাকার উন্নয়ন চাহিদা এবং বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনের শুরুতে আমির খসরু নগরের আদর্শপাড়া বায়তুল নূর জামে মসজিদের কবরস্থানের মাটি ভরাটের কাজ ঘুরে দেখেন। পরে জাফরখানপাড়া মসজিদের মাটি ভরাটের কাজসহ আশপাশের বিভিন্ন এলাকার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ ছাড়া শেখ ফজর আলী মাতব্বর বাড়ি মসজিদ, ভেন্ডা চৌধুরী জামে মসজিদ এবং ভূদা গাজী জামে মসজিদের উন্নয়নকাজের অগ্রগতি দেখেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। এ সময় তিনি পণ্ডিত বাড়ি কবরস্থানের মাটি ভরাট ও দেয়াল নির্মাণকাজও পরিদর্শন করেন। বিভিন্ন প্রকল্প ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার প্রয়োজন ও উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে অবগত হন। পরিদর্শনকালে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম আজিজ, শাহ আলম, শেখ নুরুল্লাহ বাহার ও মনজুর আলম উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি নেতা হাজী হানিফ সওদাগর, সরফরাজ কাদের রাসেল, জাহিদুল হাসান, হাসান মুরাদ, কামাল উদ্দিন, মো. শওকত, ফারুক আহমেদ, অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহীন, শাহাবুদ্দিন সাবু, মো. ইসমাইল খান, মো. হারুন, হাসান, মোহাম্মদ আরজু ও মোহাম্মদ সিরাজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এলাকার বিভিন্ন মসজিদ ও কবরস্থানের উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে প্রকল্পগুলোর অগ্রগতি এবং স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন সম্পর্কে খোঁজ নেন মন্ত্রী।