শিরোনাম

টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন

মোঃ সাইদুল হক মোঃ সাইদুল হক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন ছবি: বাংলাদেশ যুগান্তর
টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন ছবি: বাংলাদেশ যুগান্তর

গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। এছাড়া সেনাবাহিনীর একটি দল যুক্ত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত এসেনশিয়াল ড্রাগ ইন্টারন্যাশনাল নামে ওই কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

পরে আগুনের ভয়াবহতা বাড়লে আশপাশের আরও ৫টি এবং সবশেষ আরও ১০টি ইউনিট যুক্ত হয়ে মোট ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় ২ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার ফাইটাররা।

তিনি আরও বলেন, কারখানাটির ৬ তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। ভেতরে ওষুধ তৈরির রাসায়নিক পদার্থ থাকায় আগুনের ভয়াবহতা আরও বেড়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়:

আগুন টঙ্গী
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL