শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি সভা অনুষ্ঠিত | ছবি: বাংলাদেশ যুগান্তর
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস, পিরোজপুর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ৭৫ নং কামিনিপ্রভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেলা তথ্য অফিস, পিরোজপুরের উচ্চমান সহকারী জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে জেলা তথ্য অফিস, পিরোজপুরের তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানী শিশু, কিশোর-কিশোরী ও নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা, ডেঙ্গু, বাল্য বিবাহ, মাদকসহ সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও সচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, শিশু ও নারীবান্ধব সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সমাজে বাল্যবিবাহ, মাদক, নারী নির্যাতন ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মেহেদী হাসান, উপজেলা সমন্বয়ক বিডি ক্লিন ভান্ডারিয়া। এসময় তিনি ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি ও পরিছন্নতার অভিযান ও বিডি ক্লিন এর কাজ সম্পর্কে তুলে ধরেন। সকলের নিজ নিজ বাড়ির আঙিনা পরিস্কার পরিছন্ন রাখার জন্য বলেন। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, নারী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা শিশু ও নারী উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন।