হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন ২৫ বছর বয়সী এক নারী। চিকিৎসা শেষে কক্ষ থেকে বের হয়ে বারান্দায় পা রাখতেই হঠাৎ তার মাথার ওপর ভেঙে পড়ল ছাদের একটি অংশ। মুহূর্তের মধ্যেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাটি ভারতের রাজস্থানের চুরু জেলার সরকারি দুর্গাদত্ত ফতেহপুরিয়া মাতৃ ও শিশু হাসপাতালে। বুধবারের এ ঘটনার পুরো দৃশ্য ধরা পড়েছে হাসপাতালের সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা যায়, কিরণ মেঘওয়াল নামের ওই নারী চিকিৎসা নিয়ে হাসপাতালের একটি কক্ষ থেকে বের হচ্ছেন। কয়েক মুহূর্ত পরই বারান্দার ছাদের একটি অংশ বিকট শব্দে তার ওপর ধসে পড়ে। এতে আহত হন তিনি। দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে আবারও চিকিৎসা দেওয়া হয় হাসপাতালে। তবে এ ঘটনায় হাসপাতালের অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ আগে থেকেই নেওয়া হয়েছিল। সুজানগড়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. পুরুষোত্তম কারওয়া জানিয়েছেন, গত ৪ আগস্ট মেরামতের বিষয়ে জনকল্যাণ নির্মাণ বিভাগকে লিখিতভাবে জানানো হয়েছিল। পরে বিষয়টি নিয়ে আবারও চিঠি দেওয়া হয়। তবে...
বাংলাদেশের আপত্তি সত্ত্বেও গত ৫ আগস্ট মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি প্রেস ব্রিফিংয়ে কথা বলার সুযোগ দেওয়ার...
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শহর মারিবে হুথিদের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। একই সময়ে...
পশ্চিমবঙ্গে মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এবার পৌঁছেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দপ্তরে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে...
জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলোতে ইসরাইলি আগ্রাসনের অভিযোগ নথিভুক্ত করতে একটি স্থায়ী ব্যবস্থা গঠনে একমত হয়েছেন আরব ও মুসলিম দেশগুলোর...
ইউক্রেন যুদ্ধের পাঁচ বছরে রাশিয়ার নতুন ‘ড্রোন বাহিনী’
ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মাঝপথে সামরিক কাঠামোয় বড় ধরনের সংস্কার এনেছে রাশিয়া। এর অংশ হিসেবে দেশটির সামরিক বাহিনীতে নতুন করে...
ইবোলায় ডিআর কঙ্গোতে ১,৭০৭ জনের মৃত্যু
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো—ডিআর কঙ্গোতে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে ইবোলায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক...
ইসরাইলে ভারতের অস্ত্র রপ্তানি বন্ধের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের
ইসরাইলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির অভিযোগে উদ্বেগ প্রকাশ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা...
মার্কিন হামলা হলে পুরো অঞ্চল ‘প্রস্তর যুগে’ ফিরবে: ইরানের হুঁশিয়ারি
সম্ভাব্য মার্কিন হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে আবারও কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা বলেছেন, ইরানের ওপর হামলা...
দীর্ঘ দিন পর ভারত-চীন সীমান্ত বাণিজ্য পুনরায় চালু
প্রায় ছয় বছর বন্ধ থাকার পর কোভিড মহামারি ও সীমান্ত উত্তেজনার অবসান ঘটিয়ে পূর্ব সিকিমের ঐতিহাসিক নাথুলা পাস দিয়ে ভারত-চীন...