ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের মামলায় সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানের হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার ২ নভেম্বর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। এর ফলে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ বহাল রয়েছে। এর আগে রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আখতারুজ্জামানকে জামিন দেন। গত ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। মামলায় গ্রেপ্তারের আগে গত ২ অক্টোবর বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ—ডিবি। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ অক্টোবর তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যবস্থাপনা,...
দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতা, বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়...
আট মাসেই সরকার দেশ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন,...
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, নেতাকর্মীদের ওপর আক্রমণ এবং কার্যালয় অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন...
জনগণের সুরক্ষার পরিবর্তে সরকারের সুরক্ষার জন্য সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির সদস্যসচিব ও সংসদ...
হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার (২৬...
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন এলিজা জামান
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। তিনি বিএনপির কেন্দ্রীয়...
দলীয় পদ ছাড়লেন এনসিপি নেতা মিলন মোল্যা
জাতীয় নাগরিক পার্টি—এনসিপির ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মিলন মোল্যা পদত্যাগ করেছেন। ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত ব্যস্ততার কারণে...
হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন মির্জা আব্বাস
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে...
ভোট শেষ, তাই পূজামণ্ডপে জামায়াত নেতাদের দেখা মেলেনি: মীর শাহে আলম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি অভিযোগ করেছেন, ভোটের...