প্রকাশ: ... | ... | ...

আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৮৮ কোটি ৭০ লাখ ডলার


সংযুক্ত ছবি

আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৮৮ কোটি ৭০ লাখ ডলার | ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৬ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৭ আগস্ট একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৪৭৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৯০ কোটি ২০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থবছরের প্রথম দেড় মাসে প্রবাসী আয় বেড়েছে ৮৪ কোটি ৪০ লাখ ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের প্রথম ৪৮ দিনে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২১ দশমিক ৬ শতাংশ। প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী প্রবণতাকে দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ ও অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।