প্রকাশ: ... | ... | ...

পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের আস্থার প্রতীক হয়ে উঠছেন আশরাফুল ইসলাম


সংযুক্ত ছবি

পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের নিকট আস্থার প্রতীক হয়ে উঠছেন আশরাফুল ইসলাম। | ছবি: বাংলাদেশ যুগান্তর

মোঃ মারুফ চৌধুরী : স্টাফ রিপোর্টার পুঁজিবাজারে চলমান অস্থিরতা ও মন্দাভাবের মাঝেই সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাঝে নতুন করে আশার আলো ছড়াচ্ছেন বিশিষ্ট বিনিয়োগকারী আশরাফুল ইসলাম। দীর্ঘদিনের জমে থাকা হতাশা কাটিয়ে তাঁর বস্তুনিষ্ঠ বিশ্লেষণ, সময়োপযোগী পরামর্শ এবং স্বচ্ছ ধারণার ওপর ভর করে বাজারে আবারও ফিরতে শুরু করেছে বিনিয়োগকারীদের হারানো আস্থা। ভিত্তিনির্ভর বিনিয়োগে জোর: সাম্প্রতিক সময়ে বাজারে ছড়ানো বিভিন্ন গুজব ও কারসাজির কারণে সাধারণ বিনিয়োগকারীরা যখন বারবার লোকসানের মুখে পড়ছিলেন, তখন আশরাফুল ইসলামের দিকনির্দেশনা তাঁদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। অযৌক্তিক প্রলোভনে না পড়ে কোম্পানির মৌলিক ভিত্তি ভিত্তিক (Fundamental) শেয়ারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ওপর তাঁর ধারাবাহিক বার্তা বাজারে একধরনের ইতিবাচক প্রভাব ফেলছে বলে জানা গেছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা ও বক্তব্য: ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা নিয়ে দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার প্রতিবেদকের নিকট আশরাফুল ইসলাম বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীরাই পুঁজিবাজারের মূল শক্তি। তারা সুরক্ষিত না থাকলে বাজার কখনোই টেকসই হতে পারে না। আমার মূল লক্ষ্য একটাই— সঠিক তথ্য ও শেয়ারবাজার সংক্রান্ত শিক্ষার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা, যাতে কেউ কোনো ধরনের কারসাজির শিকার না হন। নজর কেড়েছে অনুসন্ধানী সাংবাদিকতা: উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তৎকালীন চেয়ারম্যানের নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা নিয়ে গণমাধ্যমে অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে বাধ্য হয়েছিল। পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এই ধরনের অনুসন্ধানী প্রতিবেদনের ধারাবাহিকতায় এবার আশরাফুল ইসলাম এই ইতিবাচক ও সংস্কারমুখী ভূমিকায় নতুন আশার সঞ্চার করেছে। বিনিয়োগকারীদের বাস্তব অভিজ্ঞতা: রাজধানীর ঢাকা সহ দেশের হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের বাস্তব অভিজ্ঞতা প্রকাশ করে জানান, "আগে আমরা নানা গুজবে কান দিয়ে হুটহাট সিদ্ধান্ত নিয়ে পুঁজি হারাতাম। কিন্তু আশরাফুল ভাইয়ের স্পষ্ট বক্তব্য ও বাস্তবসম্মত বিশ্লেষণ দেখে এখন আমরা হিসাব-নিকাশ করে ভালো শেয়ারে বিনিয়োগ করছি। আলহামদুলিল্লাহ তাঁর এই সময়োপযোগী উদ্যোগ আমাদেরকে বাজারে টিকে থাকার সাহস জোগাচ্ছে।" বিশেষজ্ঞদের মূল্যায়ন : বাজার সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের পুঁজিবাজারের এই সংকটময় মুহূর্তে আশরাফুল ইসলাম মতো ব্যক্তিত্বদের ইতিবাচক ভূমিকা এবং সাধারণ মানুষের এই আস্থার ফিরতি জোয়ার সামগ্রিক অর্থনীতির জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। সঠিক নীতি-সহায়তা ও এই বিশ্বাসের সমন্বয় ঘটলে শেয়ারবাজার দ্রুতই কাঙ্ক্ষিত স্থিতিশীলতায় ফিরবে বলে মনে করেন তারা।