শিরোনাম

অভিবাসন নিয়ন্ত্রণে আইন প্রয়োগ আরও জোরদার করছে মালয়েশিয়া

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
অভিবাসন নিয়ন্ত্রণে আইন প্রয়োগ আরও জোরদার করছে মালয়েশিয়া ছবি: সংগৃহীত
অভিবাসন নিয়ন্ত্রণে আইন প্রয়োগ আরও জোরদার করছে মালয়েশিয়া ছবি: সংগৃহীত

অভিবাসন ব্যবস্থাপনা ও যোগাযোগ খাতে আইন প্রয়োগ আরও শক্তিশালী করতে যৌথভাবে কাজ করবে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ও মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন। এ লক্ষ্যে দুই সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর আওতায় মানবসম্পদের সক্ষমতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ তদন্ত এবং প্রয়োজন অনুযায়ী যৌথ অভিযান পরিচালনা করা হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, দুই সংস্থার গোয়েন্দা সক্ষমতা একত্রে কাজে লাগানো হলে আইন প্রয়োগ আরও কার্যকর হবে। তিনি বলেন, কোনো নির্দিষ্ট ঘটনা শনাক্ত হলে প্রয়োজন অনুযায়ী দুই সংস্থা যৌথভাবে তদন্ত করবে। পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে যৌথ অভিযান পরিচালনার সুযোগ থাকবে।

যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল বলেন, অভিবাসন নিয়ন্ত্রণ, দেশের প্রবেশপথ এবং যোগাযোগ ও মাল্টিমিডিয়া খাতের নিয়ন্ত্রণে দুই সংস্থার এখতিয়ার ও দক্ষতা পরস্পরের পরিপূরক। এই সহযোগিতার ফলে আন্তঃসীমান্ত অপরাধে জড়িত ব্যক্তি, যোগাযোগ নেটওয়ার্ক ও অপরাধীদের কর্মকৌশল শনাক্ত করা সহজ হবে বলেও জানান তিনি।

ফাহমি ফাদজিল বলেন, অপরাধীরা এখন পরিচয় গোপন, যোগাযোগ নেটওয়ার্ক ও ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে নতুন কৌশল গ্রহণ করছে। তাই পরিবর্তিত হুমকি মোকাবিলায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও সক্রিয় ও গোয়েন্দা তথ্যনির্ভরভাবে কাজ করতে হবে। দুই সংস্থার এই সমঝোতার ফলে অবৈধ অভিবাসন, আন্তঃসীমান্ত অপরাধ এবং যোগাযোগ ও ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে মালয়েশিয়ার নজরদারি ও আইন প্রয়োগ কার্যক্রম আরও সমন্বিত হবে বলে আশা করা হচ্ছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL