শিরোনামঃ

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে ছবি: সংগৃহীত
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেন দেশের সর্বোচ্চ আদালত। রায়ের পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী বলেন, “ইনশা আল্লাহ। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল।”

এর আগে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ ও গণভোট বাতিলসংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। আপিল বিভাগ আজ সেই রায় বহাল রাখায় হাইকোর্টের সিদ্ধান্ত কার্যকর থাকল।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আপিল খারিজ হওয়ায় হাইকোর্টের রায় বহাল রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এর ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, গণভোট পুনর্বহাল এবং সংবিধানের ৭(ক) ও ৭(খ) অনুচ্ছেদ বাতিলসংক্রান্ত হাইকোর্টের পর্যবেক্ষণও বহাল থাকল।

উল্লেখ্য, ২০১১ সালে তৎকালীন সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করে। পরবর্তীতে ২০২৪ সালে এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে হাইকোর্ট সংশ্লিষ্ট কয়েকটি ধারা বাতিল ঘোষণা করেন। সেই রায়ের বিরুদ্ধে করা আপিল আজ সর্বোচ্চ আদালত খারিজ করে দিয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত