শিরোনাম

আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত

বরিশাল বিভাগ সমিতি,ঢাকার সহ-সভাপতি আবুল কাসেম এবং প্রচার সম্পাদক রফিকউল্লাহ সিকদার আলো'র মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

এম নজরুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: বাংলাদেশ যুগান্তর
ছবি: বাংলাদেশ যুগান্তর

শনিবার মতিঝিল কিচেন ইয়ার্ডের ভিআইপি রুমে বরিশাল বিভাগ সমিতির সহ-সভাপতি আবুল কাসেম এবং প্রচার সম্পাদক রফিকউল্লাহ সিকদার আলো'র  মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু।

বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও এনবিআর এর সাবেক সদস্য আবুল কাসেম, সহ-সভাপতি এম এ রশিদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস ছোবাহান, অবসরপ্রাপ্ত জেলা জজ আবদুর রব হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন আকন্দ, অধ্যাপক সবুজ আলম, ওয়াহিদ মুরাদ, এম মহিউদ্দিন (ভোলা সমিতি), ভোলা সমিতির সহ-সভাপতি মাকসুদ মালতিয়া,আবদুর রহমান নীরব।

মোনাজাত পরিচালনা করেন সোনালী ব্যাংকের ইমাম হাফেজ মো: তৈয়ব। বক্তারা মরহুম আবুল কাসেম ও রফিকউল্লাহ সিকদার আলো' র কর্মময় জীবনের বিভিন্ন দিক এবং সমিতিতে তাদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরন করেন। মরহুমদ্বয় বরিশাল বিভাগ উন্নয়নে বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করেন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL