শিরোনাম

এলাকাবাসীর ক্ষোভ:অবশেষে মাদক কারবারি গ্রেফতার

বরিশাল সাত মাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মাদক ব্যবসায়ী ওলিউর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মাদকসহ হাতেনাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবি: সংগৃহীত
বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মাদকসহ হাতেনাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবি: সংগৃহীত

গতকাল দিবাগত রাতে বরিশাল বিমানবন্দর থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতমাইলে অলিউর রহমান নামক এক মাদক ব্যবসায়ী যুবককে মাদকসহ  আটক করেন।

অনুসন্ধানে জানা যায়, আটক যুবক ঝালকাঠি জেলার সদর থানাধীন গাভা চন্দ্রপুর ইউনিয়নের ৩ নং কাঁচা বালিয়া ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগ নেতা আদম আলী মেম্বারের ছেলে। স্থানীয় সূত্র বলছে, সদ্য বিএনপিতে যোগ দেওয়া আদম আলী মেম্বারের প্রভাব কাজে লাগিয়ে তার ছেলে এলাকায় মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বিএনপি নেতা বলেন, আদম আলী মেম্বারের ছেলে ওলিউর রহমান  মাদক বেচাকেনা ছাড়াও চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। স্থানীয় লোকজন বলেন, মাদকের ভয়াল ছোবলে সমসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা অলিউর রহমানের কঠিন শাস্তি চাই।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL