পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মো. শাহজালাল আকন (৫৫) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে মো. ফেরদাউস আকন বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে মামলার অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভাণ্ডারিয়া উপজেলার নয়াখালী-মাটিভাঙ্গা এলাকার বাসিন্দা শাহজালাল আকনের সঙ্গে স্থানীয় কয়েকজনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগ অনুযায়ী, বিরোধপূর্ণ জমিতে কয়েকদিন আগে ধানের বীজ রোপণ করেন শাহজালাল আকন। গত ২৪ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ওই জমিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ সময় শাহজালাল আকনের রোপণ করা ধানের বীজ নষ্ট করে ক্ষতিসাধন এবং তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তার ছেলে ফেরদাউস। অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে শাহজালাল আকন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।...
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ধূমপানের প্রতিবাদ করতে গিয়ে এক শিক্ষার্থীকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা...
গতকাল দিবাগত রাতে বরিশাল বিমানবন্দর থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতমাইলে অলিউর রহমান নামক এক...
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক জনাব মোঃ হাসিবুল হাসান বিডি ক্লিনকে নিয়ে পরিছন্নতা অভিযান পরিচালনা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর...
ভোলা জেলা ঐক্য ফোরামের নবনির্বাচিত কমিটি ঘোষণা, মানবসেবার অঙ্গীকার
ভোলা জেলা ঐক্য ফোরামের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং প্রায়...
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলন ও সরবরাহ: ৪ বাল্কহেডে ২ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে চারটি বাল্কহেড জাহাজকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল...
ঝালকাঠি পৌরসভায় বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্ক উন্নয়নে নাগরিক সংলাপ
উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প (CTCRP)-এর আওতায় ঝালকাঠি পৌরসভায় আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্ক উন্নয়নের পরিকল্পনা নিয়ে নাগরিক...
কুয়াকাটায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ!পর্যটক কে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ:তদন্তের দাবি
দেশের বৃহত্তম পর্যটন এলাকার তালিকায় পটুয়াখালী জেলার সাগরকন্যা কুয়াকাটার মহিপুর থানাধীন নবীনপুর মাছ বাজার সংলগ্ন হোটেল ড্রিম প্যালেস আবাসিক'কে কেন্দ্র...
তিন আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসন থেকে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানা গেছে, ফেনী-১, বগুড়া-৭ ও...