শিরোনাম

শ্রমিক বিক্ষোভে ২১০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শ্রমিক বিক্ষোভে ২১০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছবি: সংগৃহীত
শ্রমিক বিক্ষোভে ২১০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছবি: সংগৃহীত

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের পোশাকশিল্প এলাকা। আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। একই দাবিতে আশুলিয়া, সাভার, মিরপুর ও নারায়ণগঞ্জেও চলছে শ্রমিক আন্দোলন। শ্রমিক অসন্তোষের কারণে সোমবার দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে প্রায় ২১০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে। এর মধ্যে গাজীপুরে ১৫০টি এবং সাভার-আশুলিয়ায় প্রায় ৬০টি কারখানা রয়েছে।

পরিস্থিতির অবনতি হলে কারখানা বন্ধের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে শিল্প পুলিশ। সকাল থেকে গাজীপুরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী, সফিপুর ও মৌচাক এলাকায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে সাভার-আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। রাজধানীর মিরপুরেও শ্রমিকদের বিক্ষোভ চলছে। সকালে মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে।

এদিকে শ্রমিক আন্দোলন নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সকালে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপারের ইশারায় শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। এ ধরনের চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিকেলে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখানে চলমান আন্দোলন ও ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি নিয়ে আলোচনা হবে।

অন্যদিকে পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন বলে জানিয়েছেন পোশাকশিল্প মালিকরা। বিজিএমইএর তথ্য অনুযায়ী, শ্রমিকদের কাজে যোগ না দেওয়ায় গতকাল রোববার ৫২৯টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। সব মিলিয়ে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক আন্দোলন ঘিরে দেশের প্রধান পোশাকশিল্প এলাকাগুলোতে অস্থিরতা অব্যাহত রয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL