সংবাদ শিরোনামঃ

প্রেমের টানে চীন থেকে ঢাকার কেরানীগঞ্জে : সানজিদা আক্তার কে বিয়ে করলেন চীনা নাগরিক ওয়াং জিয়াওপাং

আব্দুর রহমান মোল্লা
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রেমের টানে সুদূর চীন থেকে ঢাকার কেরানীগঞ্জে এসে সানজিদা আক্তার কে বিয়ে করলেন চীনা নাগরিক ওয়াং জিয়াওপাং ছবি: সংগৃহীত
প্রেমের টানে সুদূর চীন থেকে ঢাকার কেরানীগঞ্জে এসে সানজিদা আক্তার কে বিয়ে করলেন চীনা নাগরিক ওয়াং জিয়াওপাং ছবি: সংগৃহীত

প্রেমের টানে চীন থেকে ঢাকার কেরানীগঞ্জে : সানজিদা আক্তার কে বিয়ে করলেন চীনা নাগরিক ওয়াং জিয়াওপা

 সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা ভালোবাসার এক অনন্য গল্প শেষ পর্যন্ত পরিণতি পেয়েছে শুভ পরিণয়ে। ভালোবাসার টানে হাজার হাজার কিলোমিটার দূরের চীন থেকে বাংলাদেশে ছুটে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে দক্ষিণ কেরানীগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক ওয়াং জিয়াওপাং। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে শুভ ইসলাম।

৬ আগস্ট ২০২৬ জানা গেছে, কনের নাম সানজিদা আক্তার। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হাজীনগর এলাকার মৃত কবির হোসেনের মেয়ে। দীর্ঘদিনের পরিচয়, পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার পর গত ২৭ জুলাই দুই পরিবারের সম্মতিতে তাদের এই বিয়ে সম্পন্ন হয়।

নববধূ সানজিদা আক্তার জানান, ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। অন্যদিকে চীনা নাগরিক শুভ ইসলাম বলেন, বাংলাদেশে এসে এখানকার মানুষের আন্তরিকতা, সংস্কৃতি ও পারিবারিক বন্ধনে তিনি মুগ্ধ হয়েছেন। ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় নিয়েছেন এবং স্ত্রীকে নিয়ে একটি সুখী ও সুন্দর জীবন গড়ে তুলতে চান।

কনের মা নাসীমা বেগম ও ফুফু শাহীনুর বেগম জানান, শুরুতে কিছুটা সংশয় ও উদ্বেগ থাকলেও চীনা যুবকের আন্তরিকতা, ভদ্র ব্যবহার এবং দায়িত্বশীল মনোভাব শেষ পর্যন্ত তাদের পূর্ণ আস্থা অর্জন করেছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নবদম্পতির চীনে বসবাসের পরিকল্পনা রয়েছে।

এদিকে, এই ব্যতিক্রমী আন্তঃদেশীয় বিয়ের খবর চাউর হওয়ার পর থেকেই দক্ষিণ কেরানীগঞ্জজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদেশি জামাইকে একনজর দেখতে এবং তার সঙ্গে ছবি তুলতে প্রতিদিনই কনের বাড়িতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও উৎসুক দর্শনার্থীরা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত