শিরোনাম

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে আইনী নোটিশ

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে আইনী নোটিশ ছবি: বাংলাদেশ যুগান্তর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে আইনী নোটিশ ছবি: বাংলাদেশ যুগান্তর

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী প্রযোজক মো. সফির হোসাইন (ইলন সফির) এবং কেন্দ্রটির চলতি দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও প্রশাসনিক অসদাচরণের অভিযোগ তুলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার কাছে একটি আইনগত নোটিশ পাঠানো হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের গেস্ট প্রডিউসার আফরোজা চৌধুরীর পক্ষে এ নোটিশ পাঠানো হয়। নোটিশটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে প্রেরণ করা হয়েছে। নোটিশে দাবি করা হয়েছে, নির্বাহী প্রযোজক মো. সফির হোসাইনের বিরুদ্ধে পূর্বে পরিচালিত সরকারি তদন্তে গুরুতর আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলেও তার বিরুদ্ধে দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি এবং তিনি এখনও একই পদে বহাল রয়েছেন।

এছাড়া, চলতি দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইনের বিরুদ্ধেও বিভিন্ন সময়ে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ ব্যয়ে অসঙ্গতির অভিযোগ উত্থাপিত হলেও স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশে আরও অভিযোগ করা হয়, ৪১টি মঞ্চনাটক পুনঃসম্প্রচারের ক্ষেত্রে প্রায় ৪৭ লাখ ৯৭ হাজার টাকা, “ইতিহাসের এই দিনে” শীর্ষক গ্রাফিক্স কার্ড/অনুষ্ঠানের জন্য প্রায় ৩৩ লাখ টাকা এবং বিভিন্ন সফর ও ভ্রমণ বিল বাবদ প্রায় ৭ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ের বিষয়ে পূর্ণাঙ্গ নিরীক্ষা প্রয়োজন।

নোটিশদাতার পক্ষ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে স্বাধীন তদন্ত কমিটি গঠন, সংশ্লিষ্ট আর্থিক লেনদেন ও ব্যয়ের অডিট, অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় নথি সংরক্ষণের দাবি জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সংবিধানের ৪৪ ও ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট বিভাগে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL