শিরোনাম

দৈনিক বাংলার নব কণ্ঠের স্টাফ রিপোর্টার নিপা আক্তারের ভাতিজা সোহেল রানার ইন্তেকাল

আব্দুর রহমান মোল্লা আব্দুর রহমান মোল্লা
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দৈনিক বাংলার নব কণ্ঠের স্টাফ রিপোর্টার নিপা আক্তারের ভাতিজা সোহেল রানার ইন্তেকাল ছবি: বাংলাদেশ যুগান্তর
দৈনিক বাংলার নব কণ্ঠের স্টাফ রিপোর্টার নিপা আক্তারের ভাতিজা সোহেল রানার ইন্তেকাল ছবি: বাংলাদেশ যুগান্তর

​দৈনিক বাংলার নব কণ্ঠের স্টাফ রিপোর্টার নিপা আক্তারের ভাতিজা সোহেল রানা (২৫) স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে সোহেল রানা স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। তার ছোট মেয়ে বাবুর বয়স মাত্র ২৬ দিন। এত অল্প বয়সে এবং ২৬ দিনের নবজাতক কন্যাসন্তানকে রেখে সোহেল রানার এই আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মান্দা থানার দাসপাড়া এলাকার জোকাহাট প্রাইমারি স্কুল মাঠে আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

​সোহেল রানার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL